চিলিতে বেড়েছে বার্ড ফ্লু, বন্ধ পোল্ট্রি মুরগি রফতানি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৭:৫৮ পিএম

চিলিতে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় প্রায় ৪০ হাজার পোল্ট্রি মুরগি মাটিতে পুঁতে ফেলেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় বুধবার (১৫ মার্চ) দেশটি চার সপ্তাহের জন্য পোল্ট্রি মুরগি রফতানি বন্ধ ঘোষণা করেছে। খবর রয়টাসের্র।

এর আগে, সোমবার (১৩ মার্চ) দেশটির মধ্যাঞ্চলীয় শহর রাঞ্চাগুয়ার একটি মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানের খামারে এই বার্ড ফ্লু শনাক্ত হয়। এরপরই সংক্রমণ ছড়িয়ে পড়া বন্ধ করতে ব্যবস্থা নেয় প্রাণিসম্পদ সুরক্ষা সংস্থা।

এর বাইরে দেশটিতে এখন পর্যন্ত আর কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

সংস্থাটির এক কর্মকর্তা বলেন, আমরা এ খামারে দ্রুত সংক্রমণশীল বার্ড ফ্লু শনাক্ত হওয়ার খবর পেয়ে এসেছি। প্রায় ৪০ হাজার মুরগিকে এখান থেকে সরিয়ে নিয়েছি। সংক্রমণের উৎস তদারকির অংশ হিসেবে আমরা এ কাজ করেছি।

মুরগির খামারে ছড়িয়ে পড়া এ ফ্লু বন্যপ্রাণি থেকে ছড়াতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। এছাড়াও এ ফ্লু এখন পর্যন্ত মানুষের শরীরে সংক্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত মাসে বার্ড ফ্লু শনাক্ত হয় প্রতিবেশী আর্জেন্টিনাতে। এর ফলে মুরগির মাংসের রফতানি বন্ধ রেখেছে দেশটি। বিশ্বে সবচেয়ে বেশি মুরগির মাংস রফতানি করে ব্রাজিল। তবে এখন পর্যন্ত দেশটিতে এ ফ্লু শনাক্তের কোনো খবর পাওয়া যায়নি।

 
-জ/অ                         

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft