দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়র আরিফ, হার্টে তিনটি রিং স্থাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৭:২২ পিএম

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টে ৩টি রিং বসানো হয়েছে। ঢাকার ইউনাইডেট হাসপাতালে এনজিওগ্রামে তার হার্টে ৩টি ব্লক ধরা পড়লে চিকিৎসকরা সফলভাবে রিং স্থাপন করেছেন। বর্তমানে তাকে হাসপাতালের সিসিইউ ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডাক্তার মমিনুজ্জামানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হয় এবং হার্টে রিং স্থাপন করা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, মেয়র আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। বুধবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হলে শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাক্তার মমিনুজ্জামানের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় এনজিওগ্রাম করানো হলে মেয়র আরিফুল হক চৌধুরী হার্টে মেজর ৩টি ব্লক ধরা পড়ে এবং চিকিৎসকরা সফলভাবে রিং স্থাপন করেন। তাকে এখন হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে, মেয়র আরিফুল হক চৌধুরী গত সোমবার সিলেটে প্রফেসর ডাক্তার শিশির বসাকের তত্ত্বাবধানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। মেয়র আরিফুল হক চৌধুরীর শারীরিক সুস্থতার জন্য সিলেট তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।


-জ/অ

     

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft