কাপাসিয়ায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৯:৪৪ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট স্কুলের স্থাপনা বিষয় ও ভোক্তা অধিকার সংরক্ষণসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আজ বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন এতে সভাপতিত্ব করেন। 

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল্লি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। 

মাসিক সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার ভুমি নাজমুল হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর রহমান, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলার এগারো ইউনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকগণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft