শিক্ষার পাশাপাশি দেশ প্রেমিক হতে হবে: এমপি আজিজ
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৪:০১ পিএম

সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ বলেছেন, শিক্ষার পাশাপাশি দেশ প্রেমিক হতে হবে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের নবীণবরণ, কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান-২০২৩, ৪তলা ভবন ও শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন এবং সেমিপাকা ভবন, কলেজের মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। 

তিনি আরো বলেন, কেবল বিসিএস ক্যাডার হলে হবে না। সমাজ ও দেশের একজন ভালো মানুষ হতে হবে, দেশ প্রেমিক হতে হবে। বাংলাদেশ উন্নয়নের দিক দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে জায়গায় নিয়ে গেছেন সেটিকে অস্বিকার করলে হবে না। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ বাস্তবায়ন করতে চলেছেন। 

নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে কলেজের সভাপতি এডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমূখ।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft