রাজাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৩:৫৪ পিএম

“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধন পৃথিবী” এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির রাজাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অধ্যক্ষ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দ্বীনেশ চন্দ্র মজুমদারসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভা শেষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে সকলে র‌্যালী অংশ নেয়। 

র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft