কাজ না করায় জাপানে এমপিকে বহিষ্কার
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৩:০০ পিএম

কখনই কোনো কাজ না করার কারণে জাপান পার্লামেন্ট আইনপ্রণেতা ওশিকাজু হিগাশিতানিকে বহিষ্কার করেছে। 

গত ৭০ বছরের মধ্যে দেশটিতে এই প্রথম কোনো এমপিকে বহিষ্কার করা হলো।

জনপ্রিয় ওশিকাজু ইউটিউবার থেকে পার্লামেন্টের আইনপ্রণেতা হন।

মাসের পর মাস ধরে পার্লামেন্টে অনুপস্থিতি থাকায় মার্চের প্রথম দিকে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি পার্লামেন্টারি সেশনে উপস্থিত হন নি।

হিগাশিতানি (৫১) পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ২০২২ সালের নির্বাচনে। কিন্তু, উপস্থিতির প্রয়োজন সত্ত্বেও তিনি কখনই পার্লামেন্টের কোন সেশনে অংশ নেন নি।

বরং সাবেক ব্যবসায়ী ও পরে ইউটিউবার হওয়া ওশিকাজু হিগাশিতানি দুবাইয়ে তার বাড়িতেই অবস্থান করছিলেন। তার দাবি তিনি জাপান ফিরে গেলে তাকে আটক করা হতে পারে।

জাপান পার্লামেন্টের উচ্চকক্ষ মঙ্গলবার তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বুধবার আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কার করা হয়।

স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে, দেশটিতে ১৯৫১ সালের পর এই প্রথম কোনো পার্লামেন্ট সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

 জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft