সিরাজগঞ্জে শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে শোভাযাত্রা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১২:৪৭ পিএম আপডেট: ১৫.০৩.২০২৩ ১২:৪৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) নির্বাচনী এলাকায় ১৪ বছরে সরকারের উন্নয়ন তুলে ধরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সকালে স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার নেতৃত্বে স্থানীয় বাজার ষ্টেশন সংলগ্ন মুক্তির সোপান থেকে  এ শোভাযাত্রা বের হয়। 

জেলার উন্নয়ন কর্মকান্ডের খন্ডচিত্রে সুসজ্জিত পিকআপ ভ্যানের বহর যোগে উন্নয়ন শোভাযাত্রা সদর  উপজেলার বিভিন্ন সড়ক ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে এবং সদর উপজেলার প্রতিটি  ইউনিয়ন চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। 

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের এর সভাপতিত্বে পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন-প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  এ্যাড. কে এম হোসেন আলী হাসান, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সামাদ তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন সহ আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft