২ স্ত্রীকে তিনদিন করে সময় দেন স্বামী, একদিন ‘বিশ্রাম’
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১২:২০ পিএম

সতীনের সংসারে বিরাট কোন্দল হওয়ার কথা ছিলো। কিন্তু হয়নি। বরং স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন দুই স্ত্রী। অথচ স্ত্রী-সন্তান থাকা সত্বেও বিয়ে করেছিলেন যুবক। ঝামেলা আদালত অবধি পৌঁছায়। তারপরই ‘ইউ টার্ন’। 

ভারতের হরিয়ানা রাজ্যের শহর গুরগাঁওয়ে পাশাপাশি দুই ফ্ল্যাটে মিলেমিশে দিন কাটাচ্ছেন দুই স্ত্রী। এর জন্য সপ্তাহ হিসেবে স্বামীকে ভাগাভাগি করে নিয়েছেন তারা। কেমন সেই বন্দোবস্ত?

২০১৮ সালে পেশায় ইঞ্জিনিয়ার যুবক প্রথমবার বিয়ে করেন গোয়ালিয়রের বাসিন্দা তরুণীকে। তাদের এক পুত্রসন্তান হয়। মাঝে করোনা মহামারির সময় স্ত্রী এবং ছেলেকে বাপের বাড়িতে রেখে আসেন যুবক। এই সময়েই কর্মস্থলে এক সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী কন্যাসন্তানের জন্ম দেন। 

এদিকে প্রথম স্ত্রী এই ঘটনা জানতে পারেন। তিনি পারিবারিক আদালতে ভরণপোষণের অর্থ দাবি করে মামলা করেন। যদিও আদালতে শুনানির সময় সমঝোতার পথে হাঁটেন দম্পতি। ঠিক করা হয়, দুই স্ত্রীকে নিয়েই সংসার করবেন যুবক। উভয়কে সমান সময় দেবেন। এরফলেই স্বামীর সময় ভাগাভাগির প্রশ্ন এসে পড়ে।

সপ্তাহের কাজের ছয়দিনকে দুইভাগ করা হয়েছে। যুবকের দুই স্ত্রী তিন দিন করে স্বামীকে কাছে পান। প্রথম তিন দিন বড় বউয়ের জন্য বরাদ্দ, দ্বিতীয় তিনদিন ছোট বউয়ের সঙ্গে সময় কাটান যুবক। এরপরই নাকি যাবতীয় ঝগড়ঝাঁটির অবসান হয়েছে। 

এখানেই শেষ নয়। ৬ দিন স্ত্রীদের সঙ্গে সময় কাটানোর পর অবশিষ্ট রোববার নিজের জন্য রেখেছেন যুবক। ওইদিন বিশ্রাম নেন যুবক, নিজের মতো করে সময় কাটান। সূত্র: সংবাদ প্রতিদিন।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভারত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft