হোয়াইটওয়াশ করায় বোনাস পাচ্ছে টাইগাররা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৮:৫৮ পিএম

প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের সবকটিতে জিতে বিশ্বচ্যাম্পিয়নদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশের স্বাদ দিল টাইগাররা।

দারুণ এ অর্জনে ক্রিকেটারদের জন্য পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানান, প্রথমবার কোনো দলকে সিরিজ হারালে বা বড় অর্জনে বরাবরই পুরষ্কার দেয় বিসিবি। এবারও সেই ধারাবাহিকতাই রক্ষা করবে তারা।

এ প্রসঙ্গে পাপন বলেছেন, 'যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার তাই ওরা এটা পাবে।'

পাপন আরও বলেন, 'বিশ্বচ্যাম্পিয়ন প্লাস হোয়াইটওয়াশ। ওরা একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে এটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জানিয়ে দেয়া হবে।'


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft