‘রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এখনো নিশ্চিত নয়’: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৭:১৪ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ আসন্ন রমজান ও গরমকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রসঙ্গে বলেছেন, ‘এখন প্রতিদিন ১০০ মেগাওয়াট করে বিদ্যুৎ চাহিদা বাড়ছে। এখনো আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে।’

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে সৌরবিদ্যুতে ব্যবহৃত জমির বহুমুখী ব্যবহার নিয়ে আয়োজিত ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকরা প্রতিমন্ত্রীর কাছে এক প্রশ্নে জানতে চান- ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে তেমন অগ্রগতি নেই?

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আগে কী হয়েছে, কতটা হয়েছে, কতটা হয়নি; এটা নিয়ে পড়ে থাকলে হবে না। সামনের দিকে তাকাতে হবে। প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এখন কম জায়গা লাগছে। তাই ছাদ ব্যবহার করতে হবে। আগামী এক থেকে দেড় বছরে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে।’

নসরুল হামিদ আরও বলেন, কৃষিকাজে কতটা সৌরবিদ্যুৎ ব্যবহার করা যায়, এটা নিয়ে একটা গবেষণা করতে বলা হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়কে। অন্য দেশে কিভাবে, কী হয়েছে, সেটা দেখলে হবে না। বাংলাদেশকে বাংলাদেশের মতো করে দেখতে হবে।


-জ/অ   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft