রিকশায় ফেলে যাওয়া টাকা ফিরিয়ে দিলেন চালক!
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৬:৪৮ পিএম

ফেনীতে রিকশায় ভুল করে ফেলে যাওয়া এক লাখ ৮০ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন রিকশাচালক রাশেদ। সোমবার (১৩ মার্চ) রাতে ফেনী রেজিস্ট্রি অফিসে গিয়ে শপিং ব্যাগে রাখা টাকা ব্যাগসহ বুঝিয়ে দেন তিনি।

রিকশাচালক রাশেদ বলেন, বাসায় যাওয়ার পথে রিকশায় একটা শপিং ব্যাগ দেখতে পেয়ে খুলে দেখি অনেক টাকা। টাকাসহ ব্যাগটি বাসায় নিয়ে হেফাজতে রাখি। একপর্যায়ে টাকার মালিককে খুঁজতে বের হয়ে পড়ি। টাকাগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছি।

তিনি বলেন, টাকাগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। টাকার মালিকও হারানো টাকা ফিরে পেয়ে দারুণ খুশি।

রিকশাচালক রাশেদ লক্ষ্মীপুর সদর থানার চরমার্টিন এলাকার আবুল কাশেমের ছেলে।

টাকার মালিক মো. ইউসুফ বলেন, বোনের মেয়ের জামাতার বিদেশ যাওয়ার জন্য এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে রিকশাযোগে ফেনী শহরের ইসলামী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম। টাকার ব্যাগটি ভুলে রিকশায় রেখে ব্যাংকে ঢুকে পড়ি। পরে দেখি টাকার ব্যাগটি নেই। দ্রুত নিচে নেমে দেখি রিকশাচালকও নেই। টাকা হারিয়ে হতভম্ব হয়ে পড়ি। টাকাগুলো ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft