পুলিশকে কঠোর বার্তা, ‘রমজানে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে গুজব ছড়ালে ব্যবস্থা’
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৬:৩৩ পিএম

পবিত্র রমজানকে সামনে রেখে গুজব ছড়িয়ে কেউ যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যের অপর্যাপ্ততা ইত্যাদি বিষয়ে গুজব ছড়িয়ে কেউ যেন কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ হেড কোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা-সংক্রান্ত সভায় অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম এ নির্দেশনা দেন।

সভায় সাম্প্রদায়িক ইস্যুকে কাজে লাগিয়ে কোনো গোষ্ঠী যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এতে রমজানের প্রয়োজনীয় পণ্য পরিবহন নিশ্চিত করতে সব ধরনের চাঁদাবাজি প্রতিরোধে জেলা ও হাইওয়ে পুলিশকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় উত্থাপিত বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, জানুয়ারি ২০২৩ মাসে পূর্ববর্তী ডিসেম্বর ২০২২ মাসের তুলনায় মোট রুজুকৃত ডাকাতি, খুন, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন মামলা কমেছে।

সভায় আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন। তিনি মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা (এসপি)।


-জ/অ                

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft