গ্যাটকো মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ ১৭ মে
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৫:১৩ পিএম

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।  আগামী ১৭ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে, আসামিপক্ষ অভিযোগ গঠন পেছানোর আবেদন করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্লোবাল এগ্রো ট্রেড (প্রা.) কোম্পানি লিমিটেডের (গ্যাটকো) সঙ্গে লেনদেনের সময় প্রায় ১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তেজগাঁও থানায় খালেদা জিয়া ও আরও কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করে।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ৯ আসামির আগেই মৃত্যু হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য, খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলাসহ আরও ৩৩টি মামলা এখন দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft