শিবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৩:৫১ পিএম

‘‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। 

এতে মূখ্য আলোচক ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক প্রমূখ। 

এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। শেষে পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft