প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১২:৫৩ পিএম আপডেট: ১৪.০৩.২০২৩ ১:১৭ পিএম

আসন্ন রমজান মাসে সবগুলো রোজা রাখবো। পুরো রমজান মাসের বিষয়ে সতর্ক থাকব। এসময়ে জিমে যাব না। সারাদিন না খেয়ে থাকতে হবে। পুরো রমজানে নামাজ পড়ব, যাতে আমার পাপমোচন হয়।
সমপ্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত।
রাখি সাওয়ান্ত বলেন, ওমরাহ করতে সৌদি আরবে যাওয়ার ইচ্ছা আছে। এ জন্য এফিডেভিট করাতে দিয়েছি।
রাখি সাওয়ান্ত আরও বলেন, ‘আমি সঠিকভাবে রোজা পালন করতে চাই; যাতে আমার পাপমোচন হয়। রমজানে ওমরাহ করতে যেতে পারলে আমার ভাগ্য খুলে যাবে। ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তারপরও জানি না এফিডেভিট করাতে পারব কি না।’
স্বামী আদিলের সঙ্গে তৈরি হয়েছে রাখির টানাপড়েন। এতে ব্যক্তিগত জীবনে ভেঙে পড়েন রাখি। কিন্তু এসব পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি।
এ বিষয়ে রাখি সাওয়ান্ত বলেন, ‘আমি আর কাঁদতে চাই না, পূর্বের মতো আনন্দে বাঁচতে চাই। জীবন সুন্দর! আমি আবারও ঘুরে দাঁড়াতে চাই। যে চলে গেছে তার জন্য কেঁদে লাভ নেই। হাসি-খুশি রাখি সাওয়ান্তকে আপনারা খুঁজে পাবেন।’
খবরে থাকতে বরাবরই রাখি নানারকম চমক দিয়ে থাকেন। এই যেমন, ‘বিগ বস ১৫’-এর সময় রাখি হঠাৎই জানিয়ে দেন, তিনি রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ। এই রীতেশ নাকি থাকেন কানাডাতে। প্রেমিকের স্ত্রী-সন্তানও আছে। তবুও নাকি রাখিকে বিয়ে করেছেন তিনি।
এমনকি, রীতেশকে বিগ বসের ঘরে নিয়ে এসেছিলেন রাখি। রীতেশকে দেখে সালমান বলেছিলেন, রাখি নিশ্চয়ই স্বামী ভাড়া করেছেন! সেই নিয়েও বিগ বসের অন্দরে হয়েছিল শোরগোল।
জ/আ