সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৪:১১ পিএম

কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৫ বছর বয়সী সোনিয়া গান্ধী ব্রংকাইটিস রোগের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। শুক্রবার (৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই হাসপাতালের এক মুখপাত্র বলেছেন, সোনিয়া গান্ধীকে গতকাল (বৃহস্পতিবার ২ মার্চ) হাসপাতালে ভর্তি করা হয়। স্যার গঙ্গারাম হাসপাতালের ট্রাস্ট সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা বলেন, সোনিয়াকে জ্বরের কারণে বক্ষ মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অরূপ বসুর তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার বর্তমান অবস্থা স্থিতিশীল।

চলতি বছরের এই নিয়ে দু’বার হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসের সাবেক সভাপতি। এর আগে, জানুয়ারিতে দিল্লির এক হাসপাতালে ভাইরাল শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন তিনি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft