জেসন রয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ২:৫৮ পিএম আপডেট: ০৩.০৩.২০২৩ ৫:২০ পিএম

প্রথম ম্যাচের মতো শুক্রবারও টসে হেরেছে ইংল্যান্ড। তবে ম্যাচের ভাগ্য নিজেদের দিকে আনতে শক্ত অবস্থানে তারা। ওপেনার জেসন রয়ের সেঞ্চুরিতে ইংল্যান্ড বড় সংগ্রহের পথে আছে।

শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০৪ বলে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি স্পর্শ করেন রয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮.২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে সতর্ক শুরুর পথে ছিল ইংল্যান্ড। সপ্তম ওভারে গিয়ে তারা খায় প্রথম ধাক্কা।

আগের ম্যাচে দারুণ করা তাসকিন এদিনও ধরে রাখেন ছন্দ। তিনিই শিকার ধরেন প্রথম উইকেট। 

তাসকিনের বলে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ফিল সল্ট। নিচু ক্যাচ দারুণ দক্ষতায় হাতে জমান নাজমুল হোসেন শান্ত।

আগের ম্যাচে রান না পাওয়া রয় থিতু হয়ে যান। প্রথম ম্যাচে সেঞ্চুরি করে ম্যাচ জেতানো দাবিদ মালানের সঙ্গে তার জুটি জমে যায়।

স্পিন বলে সুইপ, রিভার্স সুইপে। পেসে ড্রাইভ অব্যাহত রেখে রান বাড়াতে থাকেন রয়। মালান ছিলেন থিতু হওয়ার চেষ্টায়। রয়ের আগ্রাসী মেজাজে ৫৪ বলে জুটিতে চলে আসে ৫৮ রান। যাতে ৩৫ বলে ৪২ রানই রয়ের

১৬তম ওভারে ৬০ রানের জুটিটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তার ভেতরে ঢোকা বল লাইন মিস করে পায়ে লাগিয়ে এলবিডব্লিউতে কাবু হন ১৯ বলে ১১ করা মালান। 

জেমস ভিন্স এসে রয়কে সঙ্গ দিতে পারেননি। বেশ খানিকটা সময় নিয়েছিলেন থিতু হওয়ার। কিন্তু লাভ হয়নি। তাইজুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৬ রান করে।

রয় খেলতে থাকেন সেই শুরুর মেজাজে। বাঁহাতি স্পিনারদের বলগুলো বারবার রিভার্স সুইপ করে যাছিলেন তিনি। অধিনায়ক জস বাটলার এসেই বাউন্ডারি পেয়ে যান। চতুর্থ উইকেটে জমে উঠে তাদের জুটি।

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরে সিরিজ হারানোর শঙ্কায় বাংলাদেশ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে শুক্রবার জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে।

ঘরের মাঠে ওয়ানডে সংস্করণে ইংল্যান্ডের বিপক্ষেই সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে বাংলাদেশ। ২০১৬ সালের ওই সিরিজের পর টানা ৭টি সিরিজ জিতেছে তারা।

সবমিলিয়ে ২০১৪ সালের জুনের পর থেকে বাংলাদেশের মাটিতে ওই একটি দ্বিপাক্ষিক সিরিজই জিতেছে কোনো সফরকারী দল। 

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ওয়ানডেতে কেবল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তো খেলার সুযোগই মেলে না।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইংল্যান্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft