খালেদা জিয়ার রাজনীতি নিয়ে কোনো মন্তব্য নয়: আ.লীগ নেতাদের আমীর খসরু
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ২:২৯ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করে বলেছেন, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের আটকে রেখে বিএনপির আন্দোলন দমানো যাবে না। পাশাপাশি খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচনে অংশ নেয়া নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে আওয়ামী লীগ নেতাদের সতর্ক করেছেন।

শুক্রবার (৩ মার্চ) বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন তিনি। এতে গয়েশ্বর চন্দ্র রায়সহ জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য দেন।

বর্তমান সরকারের অধীন কোনো নির্বাচন নয় জানিয়ে আমীর খসরু মাহমুদ বলেন, ‘নির্যাতন করে এ সরকার টিকে আছে। এ সরকারকে সরাতে হবে, এটাই এখন আমাদের প্রধান কাজ। এ জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। বর্তমান সরকারের অধীন কোনো নির্বাচন হবে না।’

বিএনপির এ নেতা আরও বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ। তা না হলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন। সুষ্ঠু ভোট হলে জামানত হারাবে এ দল।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft