ইংল্যান্ড শিবিরে তাসকিনের প্রথম আঘাত
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১:৩৩ পিএম

সমতায় ফেরার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নেয়। বল হাতে ইনিংসের সপ্তম ওভারেই ইংল্যান্ড শিবিরে আঘাত হেনেছেন পেসার তাসকিন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ৪০ রান।

বল হাতে দুই প্রান্ত থেকেই স্পিনার দিয়ে বোলিং শুরু করল বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসানের প্রথম ওভারের পর আরেক প্রান্তে করেছিলেন তাসকিন আহমেদ। তবে দ্বিতীয় ম্যাচে সাকিবের পর দ্বিতীয় ওভারে এলেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ওভারে এক চারসহ ৫ রান দেন সাকিব। পরের ওভারে আক্রমণে এসে প্রথম বলেই বাউন্ডারি হজম করেন তাইজুল। তারও খরচ ৫ রান।

সিরিজ নিশ্চিত করার অভিযানে জোড়া পরিবর্তন নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। বাইরে রাখা হয়েছে জফরা আর্চার ও ক্রিস ওকসকে। তাদের জায়গায় এসেছেন স্যাম কারান ও সাকিব মাহমুদ।

ইংল্যান্ড একাদশ-
জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, স্যাম কারান, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, সাকিব মাহমুদ ও মার্ক উড।

তবে অপরিবর্তিত বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে হেরে যাওয়া একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft