মেসির সতীর্থদের আইফোন দেওয়ার বিষয়টি পুরোপুরি গুজব
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১২:৩৪ পিএম

আর্জেন্টিনা দলের বিশ্বকাপজয়ী সতীর্থদের লিওনেল মেসি সবাইকে সোনার প্রলেপ দেওয়া আইফোন উপহার দেবেন, এমন খবর আর্জেন্টিনার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশ করার পর ছড়িয়ে পরে পুরো বিশ্বে। তবে এক দিনের ব্যবধানে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে খবর দিয়েছে, এটা পুরোপুরি একটি গুজব ছিল।

মেসির ঘনিষ্ট এক ব্যবসায়ী বেঞ্জামিন লিওনের নিজের প্রচারণা করার একটা কৌশল ছিল এটা। মেসির সঙ্গে অনেক দিনের সম্পর্ক বেঞ্জামিনের। গত বছরের মাঝামাঝি সময়ে মেসিকে বিশেষ আইফোন উপহার দিয়েছিলেন তিনি। সেই আইফোনের কাভারের পেছনে লেখা ছিল, মেসি ১০।

এবার মেসি ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতার পর তার সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বেঞ্জামিন। এ ছবি পোস্ট করার পরই মেসির তার সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার খবর ভাইরাল হয়।

বেঞ্জামিন আবার এও বলেন যে মেসি তাকে অনুরোধ করেছেন তার সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার জন্য। ওলে জানিয়েছে, আসলে মেসি বা তার সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। উল্টো বেঞ্জামিন ভাইরাল হয়ে গেলেন!


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft