আজ টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১২:২০ পিএম

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে হেরেছিল স্বাগতিক বাংলাদেশ। এতে দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। ম্যাচটি সিরিজ বাঁচানোর পাশাপাশি রেকর্ড বাঁচানোর ম্যাচও।

শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

টানা সাত বছর নিজেদের মাটিতে প্রথম ওয়ানডে হারেননি টাইগাররা। এবার সেই ইংল্যান্ডের কাছেই রেকর্ড ভাঙে বাংলাদেশ দল।

ওই রেকর্ড ভাঙলেও আরেকটি রেকর্ড টিকিয়ে রাখার সুযোগ আছে স্বাগতিক বাংলাদেশের সামনে। তা হলো ঘরের মাঠে টানা সাত সিরিজ জিতেছে বাংলাদেশ।

এ কারণে প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার লড়াই চন্ডিকা হাথুরুসিংহের দলের।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft