হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৯:০৫ পিএম

প্রেম, খোলামেলা পোশাক ও শরীর চর্চার ভিডিও পোস্ট করে লাইমলাইটে থাকেন সুস্মিতা সেন। তবে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউডের এই গুণী অভিনেত্রী। বৃহস্পতিবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

কয়েক দিন আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী। তবে এখন অনেকটা ভালো আছেন তিনি।

৪৭ বছর বয়সী সুস্মিতা সেন তার পোস্টে বলেন, ‘কয়েক দিন আগে আমি হৃদরোগে আক্রান্ত হই। অ্যানজিওপ্লাস্টি করানো হয়েছে। স্টেন্ট পরানো হয়েছে। সবচেয়ে জরুরি কথা হলো, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন, আমার বড় একটি হৃদয় আছে। সময়মতো তাদের সহযোগিতা ও গঠনমূলক পদক্ষেপের জন্য সবাইকে ধন্যবাদ।’

১৯৯৪ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার শিরোপা জেতার পর বলিউডে পা রাখেন সুস্মিতা। সবশেষ তাকে কাজলের সঙ্গে ‘নো প্রবলেম’ এবং বাংলা সিনেমা ‘নির্বাক’-এ দেখা যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft