রাজাপুরে মৎস্যজীবীদের মাঝে বকনা গরু ও ছাগল বিতরণ
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৫:৪২ পিএম

ঝালকাঠির রাজাপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণে ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্যজীবীদের মাঝে বকনা গরু, ছাগল, উপকরণ ছাগলের খোয়ার, খাবার গমের ভুষি, ঔষধ ও জাল বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন। 

উপজেলা মৎস্য অধিদপ্তর এ আয়োজন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোজ্জামেল হক।

উল্লেখ্য, ২০ জনকে একটি করে বকনা গরু, ২০ জনকে দুইটি করে ছাগল, একটি ছাগলের খোয়ার, ছাগলের খাবার ১৫ কেজি গমের ভুষি, ওষুধ এবং ৫ জন করে ৮টি গ্রুপে ৮টি ইলিশ মাছ ধরার জাল বিতরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft