এক বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ফন্টেইন মারা গেছেন
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৪:৫৪ পিএম

না ফেরার দেশে চলে গেছেন জাস্ট ফন্টেইন। ৮৯ বছর বয়সে মারা গেছেন ফরাসি এই কিংবদন্তি। এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড তাঁর।  ১৯৫৮ বিশ্বকাপে ১৩ গোল করেন ফন্টেইন। সেটিও মাত্র ৬ ম্যাচে।

জাস্ট ফন্টেইন মরক্কোর মাহাকেসে ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন, তার মা ছিলেন একজন স্প্যানিশ। ফন্টেইনের জন্মের সময় মাহাকেস ফ্রেঞ্চ মরক্কোর অংশ ছিল। ফন্টেইন ছিলেন জাত স্ট্রাইকার, নিখুঁত ফিনিশিং। 

তার ছিলো স্বচ্ছন্দ গতি, বল ও সহযোগী খেলোয়াড়দের বোঝার অসাধারণ দক্ষতা এবং দুই পায়েই শক্তিশালী শট নিতে পারতেন এই কিংবদন্তি। মরক্কোর কাসাব্লাঙ্কার হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি, ১৯৫০ সাল থেকে খেলেছেন ১৯৫৩ পর্যন্ত। এরপর নিস ফুটবল ক্লাবের হয়ে খেলেন তিনি। 

১০ নম্বর জার্সিধারী কিংবদন্তিদের মধ্যে অন্যতম রেমন্ড কোপার শূন্যস্থান পূরণের জন্য ১৯৫৬ তাকে দলে নিয়ে আসে ফুটবল ক্লাব গা’স। ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবেই খেলেন ফন্টেইন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গোলদাতা ফন্টেইন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft