কালিহাতীতে পিকআপ উল্টে প্রাণ গেল ৩ জনের
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৪:২৮ পিএম

সিরাজগঞ্জের এনায়েতপুরে পীরের দরবারে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। 

এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার (১ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় পিকআপ ভ্যান উল্টে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জের এনায়েতপুর মাজারগামী একটি যাত্রীবাহী পিকআপ কালিহাতি উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 

এসময় পিকআপটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিন যাত্রী মারা যান।  এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কালিহাতী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft