চট্টগ্রামে সবজির ব্যাগে মিললো ২০ লাখ টাকার জাল নোট
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৪:০০ পিএম আপডেট: ০১.০৩.২০২৩ ৭:১১ পিএম

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে জাল টাকা ছড়িয়ে দিতে সবজির ব্যাগে করে জাল নোট পাচারের সময় দুইজনকে আটক করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ।

বুধবার (১ মার্চ) সকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে জাল এক হাজার টাকার নোটের ২০টি বান্ডিল জব্দ করে পুলিশ।

আটকৃতরা হলেন- ভোলার দৌলতখান থানার মো. রুবেল (৩২) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ওমর আলী (৫০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন 'সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। চক্রটি সবজির ব্যাগে জাল নোটগুলো লুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে পাচার ও বিনিময়ের জন্য নিয়ে যাচ্ছিল বলে জানান তিনি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চট্টগ্রাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft