প্রকাশ্যে মাহফুজের সঙ্গে বুবলীর রোমান্স
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৩ পিএম

‘মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে/ সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাব বাতাসে
।’ এমন মিষ্টি কথার গান ভিডিওটি সদ্যই উন্মুক্ত হয়েছে। এটি মুক্তি পেতে যাওয়া ‘প্রহেলিকা’ সিনেমার প্রথম গান। আসিফ ইকবালের কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন ইমরান। ইমরানের সঙ্গে গানটি গেয়েছেন কোনাল।

এ সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন মাহফুজ আহমেদ ও বুবলী। দীর্ঘদিন পর এই সিনেমার মধ্য দিয়ে ফিরেছেন মাহফুজ। তাদের নিয়ে সিলেট, সেন্ট মার্টিন, ছেঁড়া দ্বীপসহ দেশের একাধিক মনোরম লোকেশনে এই গানের দৃশ্য ধারণ করা হয়েছে।

এই ছবিতে কাজের মধ্য দিয়ে পাঁচ বছর পর শুটিংয়ে ফিরেছেন মাহফুজ আহমেদ। সর্বশেষ ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে এক ঘণ্টার নাটকে অভিনয় করেছিলেন তিনি। তার অভিনীত শেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পায়।

মাহফুজ আহমেদ বলেন, ‘অনেক দিন বিরতি নিয়েছি, ভালোভাবে কাজে ফেরার জন্য। “প্রহেলিকা” ছবি দিয়ে সেভাবেই কাজ শুরু করেছি। পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে অনেকবার বসেছি। গল্পটি অনেক ভালো। তা ছাড়া চয়নিকা চৌধুরীর সঙ্গে আমার কাজের রসায়নটাও চমৎকার। তাঁর পরিচালিত অনেক নাটক দর্শকের প্রশংসা পেয়েছে।’

‘প্রহেলিকা’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। চয়নিকা চৌধুরীর পরিচালনা আর সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ অপু, এ কে আজাদ, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রোমান্স  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft