প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল স্থগিত
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৪ পিএম

অনিবার্য কারণবশত সারাদেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ফলাফল প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে। 

তবে কী কারণে ফল স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি।   

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় সব ডিপিইওদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) ই-মেইলে পাঠিয়ে ফল স্থগিত করে ডিপিই।  ই-মেইলে বলা হয়, সংশোধিত ফলাফল কয়েকদিনের মধ্যে যাবে। ঘোষিত ফল স্থগিত করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ৮২ হাজার ৩৮৩ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করে ফল প্রকাশ করা হয়। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রাথমিকের বৃত্তি পরীক্ষা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft