সিরাজগঞ্জে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৯ পিএম

শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ-প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে খাদ্য বিভাগের আয়োজনে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় জেলা প্রশাসক মীর মোঃ মাহবুবুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সহকারি কমিশনার এসএম রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, সিরাজগঞ্জ সদর এলএসডির উপ-খাদ্য পরিদর্শক গোপাল চন্দ্র শিল, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান সেলিম রেজা ও শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু প্রমূখ। 

সিরাজগঞ্জ জেলায় ১ লাখ ৪৩ হাজার ৪৬৫ জন কার্ডধারী ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবে। আগামী ৫ মাস এ কর্মসূচি বলে খাদ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft