নারায়ণগঞ্জে সুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৪ পিএম আপডেট: ২৮.০২.২০২৩ ৬:২৬ পিএম

নারায়ণগঞ্জের গাউছিয়ায় একটি সুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৭ মিনিটে খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের ১টি ইউনিট। পরে ধারাবাহিকাবে সেখানে আরও ৬টিসহ মোট সাতটি ইউনিট কাজ করছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে যাচ্ছে।

তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো বিস্তারিত জানা যায়নি বলে তিনি জানান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft