শেরপুরে অটিজম শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫১ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে অটিজম শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলার "প্রতাবনগর দিলরুবা নজরুল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম" সহযোগিতায় প্রতাব নগর দিলরুবা নজরুল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সহকারী কমিশনার( ভ‚মি) আশরাফুল কবীর। 

এসময় উপস্থিত ছিলেন-প্রতাব নগর দিলরুবা নজরুল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলাম,প্রতাব নগর দিলরুবা নজরুল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোবেল মিয়া,সহকারী প্রধান শিক্ষক তাসলিমা, নজরুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া সেজ্জাতুল মোন্তাহার প্রমুখ।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতায় ৫০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই ও ফুল কুড়ানোসহ বিভিন্ন ইভেন্টের মধ্যদিয়ে শতাধিক অটিজম শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শেরপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft