‘রুটিন চেকআপ’-এ হাসপাতালে খালেদা জিয়া
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩২ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন। আজ (সোমবার ২৭ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

এর আগে, বিকাল ৪টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, নতুন কোনো অসুস্থতা বা স্বাস্থ্যের অবনতি নয়, ‘রুটিন চেকআপ’এর জন্য বিএনপি নেত্রীকে হাসপাতালে আনা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।


-জ/অ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft