কাল যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০০ পিএম

গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য আগামীকাল (মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি) কিছু এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব বাজার সংলগ্ন মুসলিমের মোড় হতে কুলিয়ারচর পর্যন্ত এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ছাড়া এই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft