খোলাবাজারে পণ্য কার্ডের মাধ্যমে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৯ পিএম

ওএমএস ব্যবস্থাপনার ঘাটতি সহ নানা অনিয়ম দূর করতে খোলাবাজারে পণ্য বিক্রি বা ওএমএসের চাল ও আটা তালিকা করে কার্ডের মাধ্যমে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। 

বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে আসন্ন রমজানে বাজার পরিস্থিতি নজরদারি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন ২০২৩ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রধানমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft