বাঁচানো গেল না মেডিকেলের শিক্ষার্থী সেই প্রীতিকে
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৭ পিএম আপডেট: ২৭.০২.২০২৩ ৫:০৪ পিএম

ভারতের হায়দ্রাবাদের ওয়ারাঙ্গলে সিনিয়রদের দ্বারা র‌্যাগিংয়ের শিকার সেই মেডিকেল শিক্ষার্থী ডি প্রীতিকে বাঁচানো যায়নি। আত্মহত্যার চেষ্টার ৪ দিন পর ওই শিক্ষার্থী মারা গেছে। 

সম্প্রতি ভারতে ঘটনাটি ঘটেছে বলে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে। 

নিহত শিক্ষার্থীর নাম ডি প্রীতি (২৬)। তিনি কাকাতিয়া মেডিকেল কলেজের স্নাতকোত্তরের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সিনিয়রদের দ্বারা হয়রানির শিকার হওয়ার পরে নিজ হাতে ইনজেকশনের মাধ্যমে আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্রীতি। 

এমজিএম হাসপাতালে রাতের শিফটে কাজ করার পর তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং গুরুতর অবস্থায় তাকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়।

ওয়ারাঙ্গলের পুলিশ কমিশনার এভি রঙ্গনাথ জানান, তাকে শেষবার জরুরি ওপিতে দেখা গিয়েছিল যখন সে ডিউটিতে ছিল এবং পরে সে তার মাথাব্যথা এবং পেট ব্যথা অনুভব করছে বলে অন্যান্য ডাক্তারদের জানিয়ে তার রুম ছেড়ে চলে যায়। পরে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।

অপরদিকে প্রীতির বাবার অভিযোগের ভিত্তিতে, কলেজের মহম্মদ আলী সাইফ নামের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে র‌্যাগিং, আত্মহত্যায় প্ররোচনা এবং হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের বাবা নরেন্দর বলেন, তারা সিনিয়র ছাত্রের বিরুদ্ধে কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

পুলিশ কমিশনার এনডিটিভিকে জানান, ভিকটিম এবং অভিযুক্তের ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি র‌্যাগিংয়ের প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছে। টক্সিকোলজি রিপোর্ট আসার পরে আরও তদন্ত করা হবে।

এই বিষয়টি আমলে নিয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং ন্যাশনাল কমিশন ফর এসসি/এসটি  এবং সরকার, এমজিএম হাসপাতালের সুপারিনটেনডেন্ট, অধ্যক্ষ এবং অ্যানেস্থেসিওলজি বিভাগের প্রধানকে নোটিশ জারি করেছে। 

এছাড়া নিহতের পরিবারের জন্য ১০ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft