ফ্রিজের ভেতর মিলল মডেল অ্যাবির কাটা পা
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৮ পিএম

হংকংয়ের মডেল অ্যাবিকে (২৮) হত্যা করা হয়েছে। গেল ২৪ ফেব্রুয়ারি দেশটির তাই পো জেলার একটি বাড়ির ফ্রিজের ভেতর থেকে তার মরদেহের শুধু একটা পা উদ্ধার করেছে পুলিশ।  

সাথে আর মাংস কাটার ছুরি ও বৈদ্যুতিক করাত পাওয়া যায়। মরদেহের বাকি অংশের খোঁজ এখনও মেলেনি। 

সেই মডেলকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন তার প্রাক্তন স্বামী, শ্বশুর, শ্বশুরের ভাই, শাশুড়ি। তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে পুলিশ।

অ্যাবি চয় সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়। সম্প্রতি একটি ফ্যাশন পত্রিকার ডিজিটাল কাভারেও তার ছবি প্রকাশিত হয়। 

গত মঙ্গলবার শেষ তাকে দেখা গিয়েছিল তাই পো জেলায়। তবে তার মাথা, হাত ও শরীরের বাকি অংশের খোঁজ মেলেনি। পুলিশ তদন্তে নেমেছে। ড্রোন দিয়েও খোঁজ চলছে। পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। 

সোমবার তাদের আদালতে পেশ করা হবে। তবে পুলিশ অভিযুক্তদের নাম প্রকাশ করতে চায়নি। 

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চয়ের প্রাক্তন স্বামী অ্যালেক্স কিয়ংকে গত শনিবার গ্রেফতার করেছে পুলিশ। যদিও তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়নি। 

শ্বশুর এবং শ্বশুরের ভাইয়ের বিরুদ্ধে খুনের চার্জ গঠন করেছে পুলিশ। ঘটনায় ধামাচাপা দেওয়ার অভিযোগে শাশুড়ির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।  কেন চয়কে খুন করা হয়েছে, তা নিয়ে চলছে জেরা। 

সূত্র: রয়টার্স, সিএনএন, স্কাই নিউজ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মডেল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft