ভোলাহাটে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৫ পিএম

ছেলে হোক, মেয়ে হোক দু'টি সন্তানই যথেষ্ট শ্লোগানে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ভোলাহাট উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বাস্তবায়িত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-সিসিএসডিপি লাইন ডাইরেক্টর ডাঃ মোসাঃ নুরুন নাহার। 

বিশেষ অতিথি ছিলেন-সিসিডিপি উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মোঃ শামীম আখতার, সিসি সহকারী পরিচালক ডাঃ কাজী সাদেকুর বারী, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ মুহাম্মদ। কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft