প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৭ পিএম

কুুমিল্লার দাউদকান্দিতে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দাউদকান্দি উপজেলা হল রুমে উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান মো: রোজিনা আক্তার, মডেল থানার ওসি (তদন্ত) শহিদউল্লাহ প্রধান।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, হাইওয়ে থানার সেকেন্ড অফিসার সালাউদ্দিন সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাম,উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
জ/আ