করোনাক্রান্ত আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৩ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক আবারো করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার ৪৪ মিনিটে নিজের ফেরিফাইড ফেসবুকে এ তথ্য জানান তিনি। স্ট্যাটাসে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ফেসবুকে এড. জুনাইদ আহমেদ পলক লিখেছেন, 'আজ মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে।

বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য,  এর আগে গত বছর ৯ জানুয়ারি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক ও তার দুই ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft