কমলো সোনার দাম
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৯ পিএম

দেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ৯১ হাজার ৯৬ টাকা। যা এ‌তদিন ছিল ৯২ হাজার ২৬২ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল (সোমবার ২৭ ফেব্রুয়ারি) থেকে সোনার এ নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম কমে হয়েছে ৭ হাজার ৮১০ টাকা। ২১ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম কমে হয়েছে ৭ হাজার ৪৬০ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৬ হাজার ৩৯৫ টাকা।

নতুন দর অনুসারে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৫ হাজার ৩৩০ টাকা।

ক্যাটাগরি অনুসারে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ১৪৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১২০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯০ টাকা।

 
 -জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft