টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সাত দেশের সামরিক প্রতিনিধির শ্রদ্ধা
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৪ পিএম

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতটি দেশের ৮ জন সামরিক প্রতিনিধি (অ্যাটাচে)।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে সাত দেশের সামরিক (অ্যাটাচে) প্রতিনিধিরা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। এরপর সাত দেশের সামরিক প্রতিনিধির স্ত্রী ও সন্তানেরা পৃথকভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সাত দেশের সামরিক প্রতিনিধি দলের সদস্যরা হলেন- অস্ট্রেলিয়ার লে. কর্নেল জন ডেম্পসি চেরিল সিনক্লেয়ার, ভারতের ব্রিগেডিয়ার মনমীত সিং সেবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভুতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে ন্যুন্ট, নেপালের ব্রিগেডিয়ার রওশন শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী ইতাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এমজে শারওনাহ, তুরস্কের কর্নেল ইরডাল শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন- গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী প্রমুখ।

পরে সামরিক প্রতিনিধি দলের সদস্যরা জাতির পিতার সমাধিসৌধ ঘুরে দেখেন।
 
সামরিক প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন শেষে ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদুল হক বলেন, বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সমাধি সৌধ পরিদর্শন শেষে আমরা সুন্দরবন পরিদর্শনে যাব।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft