বাউফলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৯ পিএম

পটুয়াখালীর বাউফলে জাতীর জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালের দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ভেঙে ফেলে। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলের উদ্যোগে গালর্স স্কুল রোডে বড় পুকুর পাড়ে প্রতিকৃতিটি স্থাপন করা হয়। 

বিকাল ৪টার পরে ঘটনাটি এলাকার লোকজনের নজরে পরে। স্থানীয় ইউনুস মোল্লা বলেন, "আমি রোববার দুপুরে অক্ষত অবস্থায় জাতির জনকের প্রতিকৃতিটি দেখেছি।"
 
এ ব্যাপারে বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, "স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এ জঘন্য কাজটি করেছে বলে আমার ধারণা।"

তিনি এ ঘটনার তীব্র  নিন্দা জানান, এবং অবিলম্বে  জড়িতদের খুঁজে বেড় করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান।

এব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন" বিষয়টি জানার সাথে সাথে আমি ঘটনাস্থল  পরিদর্শন  করেছে।  ঘটনার সাথে জড়িতদের খুঁজে বেড় করে আইনের আওতায় আনা হবে।"

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পটুয়াখালী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft