চবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩০ পিএম আপডেট: ২৬.০২.২০২৩ ৫:৩৩ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে। 

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

এতে আট অনুষদের ডিন, উপাচার্য শিরীণ আখতার, উপ-উপাচার্য বেনু কুমার দে উপস্থিত ছিলেন৷ সভা শেষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিনদের সমন্বয়ে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম সভার সিদ্ধান্ত ক্রমে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত নির্ধারণ করা হলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট। এতে আসন আছে ৪ হাজার ৯২৬টি। গত বছর ভর্তি পরীক্ষা হয়েছে চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটের মাধ্যমে। এগুলো হলো এ ইউনিট, বি ইউনিট, বি–১ উপ–ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি–১ উপ–ইউনিট। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft