ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, ৩০ জনের মৃত্যু
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৮ পিএম

দক্ষিণ ইতালির অদূরে সাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে শিশু-নারী সহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ১০০ যাত্রী নিয়ে তীরে ভেড়ার আগে পাথরে ধাক্কা লেগে নৌকাটি ভেঙে যায়। খবর- বিবিসি। 

দুর্ঘটনার পরে সৈকত থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও কয়েক ডজন মানুষকে।

নৌকাটা কোথায় থেকে যাত্রা শুরু করেছিল তা জানা সম্ভব হয়নি। 

এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। 

উল্লেখ্য, দ্বন্দ্ব এবং দারিদ্র্য থেকে পালিয়ে আসা বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর আফ্রিকা থেকে ইতালিতে পাড়ি জমায়।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইতালি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft