ছাত্রলীগের র‌্যাগিং বিরোধী ক্যাম্পেইন শুরু কাল
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৮ পিএম

দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে বেশ আলোচিত বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহসভাপতির বিরুদ্ধে এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ এর ঘটনায় ফুঁসে ওঠেছে সারা দেশ।

যদিও এ ঘটনায় শাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ছাত্রলীগের পাঁচ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে সংগঠনটি। তার পরও দলীয় নেতাকর্মীদের র‌্যাগিং নিয়ে আলোচনা থামছে না।

ঠিক এমন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি ও র‌্যাগিং বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

শনিবার (২৫ জানুয়ারি) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ক্যাম্পাসে নির্যাতন, হয়রানি ও যৌন নিপীড়নের বিরুদ্ধে আগামীকাল (রবিবার ২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে পদযাত্রা শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হবে। পদযাত্রায় নির্যাতন, হয়রানি ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সমাবেশ ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করবেন তারা।

কর্মসূচিতে ছাত্রলীগের সব নেতাকর্মীকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ছাত্রলীগের সব ইউনিটকে নিজ নিজ ক্যাম্পাসে এই কর্মসূচি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

২৭ ও ২৮ ফেব্রুয়ারি সব বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ এবং ১ থেকে ৩ মার্চের মধ্যে সব কলেজ, মাদরাসা, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, টেকনিক্যাল কলেজসহ অন্যান্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাগেইনস্ট র‍্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ কর্মসূচি আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

 
-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft