প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৮ পিএম আপডেট: ২৫.০২.২০২৩ ১০:৩৮ পিএম

বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি কাতার (বি.বি.এস.কিউ.) প্রতি বছরে একটি আন্তর্জাতিকমানের ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
এরই ধারাবাহিকতায় এ বছরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কাতারের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ২৩ ও ২৪ ফেব্রæয়ারি দু’দিনব্যাপী আয়োজন করা হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৩।দুইদিন ব্যাপী এ আয়োজনে ৬টি বিভাগে ৭২টি দলের ১৬৮ খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এরমধ্যে বয়োজ্যেষ্ঠ (৪০ বছরের ঊর্ধ্বে) বাংলাদেশ বিমানের দু’জন প্রতিযোগী রেফাজ উদ্দিন ও অপন কুমার সিনহা অংশগ্রহণ করেন এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া কোশিক ও শামীম অন্য একটি গ্রুপে চ্যাম্পিয়ন হন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম। এছাড়া ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর ড. মুস্তাফিজুর রহমান।
অন্যদের মধ্যে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল হোসেন এবং বাংলাদেশ দূতাবাসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।