নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত
মোঃ খাইরুল ইসলাম চৌধুরী,নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৯ পিএম

নড়াইলের মাইজপাড়া-বুনাগাতি সড়কের গড়েরহাট মাদরাসা এলাকার সামনে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-মোটরসাইকেল চালক নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামের মহব্বত মোল্লার ছেলে বাঁধন (২০) এবং হবখালী ইউনিয়নের কমখালী গ্রামের পলাশ মোল্লার ছেলে মেহেদী হাসান (২০)। 

এর মধ্যে বাঁধন যশোর বিসিএমসি কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষ এবং মেহেদী মাইজপাড়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

তারা মোটরসাইকেলযোগে মাইজপাড়া থেকে বুনাগাতির দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বাঁধন মোল্যা যশোর চিকিৎসাধীন অবস্থায় ও মেহেদী দুর্ঘটনার কিছুক্ষণ পর মারা যান। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নড়াইল   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft