নড়াইলে যুবকের লাশ উদ্ধার
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১১ পিএম

নড়াইলে মাছের ঘের থেকে দীপ্ত সাহা (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের দীনোবন্ধু সাহার ছেলে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের হাজরাতলা মহাশ্মশানের পাশে একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

তবে তার সঙ্গে থাকা মোটরসাইকেলের খোঁজ পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, হোগলাডাঙ্গা গ্রামের ডিম ব্যবসায়ী দীনোবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে তার এ্যাপাসি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে হোগলাডাঙ্গায় নামযজ্ঞ অনুষ্ঠানে তাকে দেখা গেলেও রাতে আর বাড়ি ফিরে আসেনি।

শনিবার হোগলাডাঙ্গা হাজরাতলা মহাশ্মশানের পাশে মাছের ঘেরে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নড়াইল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft