প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৭ পিএম আপডেট: ১৫.০২.২০২৩ ১০:৪০ এএম

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন অভিনেত্রী অনিকা তাবাসুম।
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আনন্দ বিনোদন ও ভালোবাসা ছড়িয়ে দিতে সামাজের বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষকে তাদের পাশে দাড়াতে উদ্ধকরনে বিদ্যাসভা স্কুল এক বর্ণাঢ্য সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করেন তিনি।
অনুষ্ঠানের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুরা গান, নাচ, কবিতা আবৃত্তি ও নাটিকার মাধ্যমে সমাজে তাদের অবস্থান তুলে ধরার চেষ্টা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরেণ্য সাংস্কৃতি কর্মী অঙ্কিত সরকার, বিদ্যাসভা স্কুলের সভাপতি সাদিয়া উম্মে হানি, সহকারী অধ্যাপিকা ঈশিতা চক্রবর্তী ও বিশিষ্ট সমাজসেবক মোবারক হোসেন (মিন্টু) সহ আরও অনেকেই।
এ প্রসঙ্গে বিদ্যাসভার স্কুলের ফাউন্ডার এবং জেনারেল সেক্রেটারি অভিনেত্রী অনিকা তাবাসুম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে নানা প্রতিকূলতা সত্ত্বেও বিদ্যাসভা স্কুল সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বন্ধ পরিকর এবং তাদের এই অগ্রযাত্র অব্যাহত থাকবে।