চুরি করায় সুদানে ৩ জনের হাত কাটার নির্দেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৮ পিএম

চুরির দায়ে সুদানে  তিন নাগরিকের হাট কাটার রায় নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। প্রায় এক দশকে সুদানে চুরির দায়ে এমন শাস্তি দিল আদালত।

আল জাজিরার খবরে বলা হয়েছে, অভিযুক্ত তিনজনের বয়স ২০ এর কোটায়। সুদানের সবথেকে জনবহুল শহর অমদুরমানে এই তিন ব্যক্তিকে গ্যাস সিলিন্ডার চুরিতে দোষী সাব্যস্ত করা হয়েছে।

দুই সপ্তাহ আগে এই রায় হলেও এটা প্রকাশ্যে আসলো এখন। দোষী এই তিন ব্যক্তিকে অসদাচরণের জন্য তিন বছরের কারাদণ্ড এবং চুরির জন্য ৩ হাজার পাউন্ড ( ২০ লাখ সুদানি পাউন্ড) জরিমানাও করা হয়েছে।

দোষীদের উত্তর খার্তুমের কপার কারাগারে নেওয়া হয়েছে; সেখানে তাদের শাস্তি কার্যকর করা হবে। তবে কখন শাস্তি কার্যকর করা হবে তা এখনও জানা যায়নি। 

এই কারাগারে বন্দী আছেন সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির। ২০১৯ সালে গণবিক্ষোভের মুখে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।


জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আদালত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft